বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ২য় আসরের ৯ম দিনের খেলা লেদা ফুটবল একাদশ বনাম ফুলের ডেইল ব্রাদার্স ইউনিট ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে কোন দলই গোলের দেখা না পাওয়ায় খেলা ০-০ গোলে ড্র হয়েছে।

২০ডিসেম্বর (সোমবার) বিকাল ৪টায় হ্নীলা আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি ফাউন্ডেশনের খেলার টূর্ণামেন্টের ১ম রাউন্ডের ৯মদিনের লেদা ফুটবল একাদশ বনাম ফুলের ডেইল ব্রাদার্স ইউনিটি ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বে খেলা চলাকালীন ব্রাদার্স ইউনিটির চৌকষ খেলোয়াড় হাসান চমৎকার নৈপূণ্য প্রদর্শন করে প্রতিপক্ষের গোলপোস্টে একাধিক শর্ট করলেও গোলের দেখা পায়নি। অপরদিকে লেদা ফুটবল একাদশের খেলোয়াড়েরা প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে কয়েকটি কিক করলেও গোলরক্ষককে পরাজিত করতে পারেনি। এভাবে চলাকালীন খেলার ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।

মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হলে উভয়পক্ষের খেলোয়াড়েরা গোল করতে ব্যর্থ হয়। আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে ২য়ার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় হ্নীলা ব্রাদার্স ইউনিটি ফুটবল একাদশের মিডফিল্ডার সোহেল।

খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন সাঈদ মুন্না, সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন কামরুল হাসান সোহেল, উমর ফারুক এবং ৪র্থ রেফারী হিসেবে ছিলেন শেখ সাঈদী। আগামী পরশু ২২ডিসেম্বর খারাংখালী ক্রীড়া পরিষদ ফুটবল একাদশ বনাম হ্নীলা ফুলের ডেইল ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। ###

