চমেকে চিকিৎসাধীন অবস্থায় টেকনাফের আত্মসমর্পণকৃত ইয়াবা ব্যবসায়ীর মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মুহিবুল্লাহ মুহিব : টেকনাফে আত্মসমর্পনকারী ইয়াবা ব্যবসায়ী মোঃ রাসেল (২৮) চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার (৭ আগস্ট) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় চমেকে রাসেলের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার জেটাতো ভাই ও সাবেক পুলিশ কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান।

রাসেল টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার মৃত ফজল আহমদের ছেলে। সে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারী টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের হাতে ইয়াবা ও অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পন করেন। আত্মসমর্পণের তালিকায় রাসেল ৭০তম।

রাসেলের জেটাতো ভাই ও সাবেক পুলিশ কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, কিছুদিন আগে কক্সবাজার কারাগারে অসুস্থ হওয়ার পর রাসেলকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চমেকে প্রেরণ করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বাকি প্রক্রিয়া শেষে তার লাশ দাফনের জন্য টেকনাফের বাড়িতে নেয়া হবে।