বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১-২২ইং ২য় আসরের নকআউট পর্বের খেলা শুরু হয়েছে। এতে পূর্ব ফুলের ডেইল ব্রাদার্স ইউনিটি ফুটবল একাদশ ট্রাইবেকারে শালবাগান ফুটবল একাদশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
২০জানুয়ারী ২০২২ইং (বৃহস্পতিবার) বিকাল ৪টায় হ্নীলা আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি যুব ফাউন্ডেশনের খেলার মাঠে হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ২য় রাউন্ডের খেলা জাদিমোরা শালবাগান ফুটবল একাদশ এবং পূর্ব ফুলের ডেইল ব্রাদার্স ইউনিট ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বের খেলায় কোন দলই গোলের দেখা পায়নি। এভাবে আক্রমণ আর পাল্টা আক্রমনে খেলার ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা পুনরায় শুরু হয়। মাঠে খেলোয়াড়দের সাথে সাথে সমর্থকেরা প্রতিপক্ষের জালে বল পাঠানোর জন্য হৈ ছৈ অব্যাহত রাখে। খেলায় আক্রমণ আর পাল্টা আক্রমণ অব্যাহত থাকলেও খেলায় কোন দলই গোলের দেখা না পেয়ে হতাশ হয়ে পড়ে। এরই মধ্যে সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করলে খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে পূর্ব ফুলের ডেইল ব্রাদার্স ইউনিটের অভিজ্ঞ গোলরক্ষক নাহিদুল ইসলামের নৈপূণ্য ও অভিজ্ঞতায় প্রতিপক্ষ দলকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিতের আনন্দে মেতে উঠেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক নাহিদুল ইসলাম।
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম,সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন কামরুল আহসান, শাহাব উদ্দিন সাইফ এবং ৪র্থ রেফারী ছিলেন আবুল বশর ইমন। আগামীকাল বালুখালী রয়েল ফুটবল একাদশ বনাম ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব হোয়াব্রাংয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। ###
