প্রেস বিজ্ঞপ্তি :
টেকনাফ উপকূলীয় বাহারছড়া ইউনিয়ন যুবলীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সাংগঠনিক বিভিন্ন কার্যক্রমকে সামনে রেখে ২৯ জানুয়ারী বেলা ২টার সময় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বাহারছড়া শামলাপুর মহিলা মার্কেটের প্রাঙ্গনে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বাহারছড়া ওয়ার্ড পর্যায়ে সভাপতি,সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন কমিটির সহসভাপতি,যুগ্নসাধারণ সম্পাদক,সাংঘটনিক সম্পাদক ও ইউনিয়ন কমিটির কার্যকরী সকল সদস্যবৃদ্ধ এবং কর্মীরা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকন সিকদারের সঞ্চালনায় উক্ত জরুরি সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।
এতে ওয়ার্ড পর্যায়ের নেতারা ইউনিয়ন নেতাদের কাছে সংগটনের বিভিন্ন বিষয়ব তুলে ধরেন। বিভিন্ন সমস্যাবলী সামাধানের প্রতিকার চান।
এসময় বক্তারা গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে তৃতীয় বারের মত জননেত্রী শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়াই বাহারছড়া যুবলীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
তারা বলেন বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন গণমানুষের কাছে পৌঁছে দিতে যুবলীগকে অগ্রনী ভুমিকা রাখতে হবে। সরকারের উন্নয়নকে জনগণের কাছে তুলে ধরে আগামী উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ব্যাপক কাজ করতে হবে।

বিশেষ করে বক্তরা টেকনাফ উপজেলা নির্বাচনে উপজেলা যুবলীগের সভাপতি ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের সন্তান নুরুল আলম কে মনোনয়ন দেওয়ার দাবী জানান।
এতে বাহারছড়া যুবলীগ শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাহারছড়া ইউনিয়নে নৌকার প্রার্থীকে প্রথম করার অঙ্গিকার করেন। তবে সময়ের প্রয়োজনে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকার মনোনয়ন দিবে তার পক্ষে হয়ে কাজ করবে বলে বক্তরা জানান।
পরে সভার সভাপতির বক্তব্যের মধ্যদিয়ে বিকেল ৪টা সময় এই জরুরি সভার সমাপ্ত ঘোষণা করা হয়।
