টেকনাফ র‌্যাবের অভিযানে ইয়াবাসহ বালুখালীর এক রোহিঙ্গা যুবক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্প বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে।
জানা যায়, ১৩ ফেব্রুয়ারী বিকাল সোয়া ৩টারদিকে র‌্যাব-৭ চট্টগ্রামের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ মির্জা শাহেদ একটি চৌকষ আভিযানিক দল নিয়ে উখিয়া বালুখালীর ছবুল্লা কাটায় ফাঁকা জায়গায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের খবরে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বালুখালী ১০নং রোহিঙ্গা ক্যাম্প জি-বøকের কাদির হোসনের পুত্র সৈয়দ উল আমিন (১৯) কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেহ তল¬াশি করে তার স্টুডেট ব্যাগের মধ্যে লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।