এম.জিয়াবুল হক : সৌদি আরবের মক্কানগরীতে পবিত্র ওমরা হজ পালনে অবস্থানরত চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমকে গণসংবর্ধনা দিয়েছেন মক্কা প্রবাসী কক্সবাজার আওয়ামী কমিউনিটি। একই সঙ্গে সংগঠনটির উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে এমপির সহ-ধর্মীনি আলহাজ শাহেদা জাফরকে। সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ জাফর আলম এমপি। স্থানীয় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংবর্ধনায় সৌদি আরবের মক্কানগরীতে অবস্থানরত চকরিয়া-পেকুয়া উপজেলা এবং কক্সবাজার জেলার বিপুল সংখ্যক প্রবাসি এবং মক্কা প্রবাসী কক্সবাজার আওয়ামী কমিউনিটি এবং আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রবাসিদের সংবর্ধনার জবাবে এমপি জাফর আলম বলেছেন, প্রবাসীরা বাংলাদেশের সম্পদ। শত কষ্টের মাঝেও তাঁরা পরিবার পরিজন ফেলে বিদেশ বিভুইয়ে অবস্থান করে পরিশ্রমের মাধ্যমে আয় রোজগার করছেন। নিজেরা আর্থিকভাবে স্বচ্ছল হচ্ছেন, পরিবারে ফিরাচ্ছেন নতুন দিনের দিশা। পাশাপাশি তাঁরা বাংলাদেশকে দিচ্ছেন বছরে হাজার কোটি টাকার রেমিডেন্স।
তিনি বলেন, সারাদেশের মতো প্রবাসী ভাইয়েরা প্রতিকুল পরিস্থিতি অতিক্রম করে আজ সফলতার দ্বারপ্রান্তে পৌছেছেন। অনেকে নানাবিধ সমস্যায়ও রয়েছে। তারপরও কক্সবাজার জেলার বাসিন্দা মক্কীপ্রবাসী ভাইদের অর্জন দেখে আমি অভিভুত। তাঁরা আজ সরকারের ভিশনের আলোকে কক্সবাজারবাসির জন্য অর্থনীতির চাকা সচল রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনের আলোকে তাঁরা কক্সবাজার জেলার অগ্রগতি উন্নয়নের সারথী হয়েছেন। তাদের পাঠানো টাকায় আজ এলাকায় উন্নয়নে নতুন মেরকরুন হচ্ছে। আমি মনে করি চকরিয়া-পেকুয়া কক্সবাজারকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে প্রবাসীদের অবদান অবিস্বরণীয়। ##
