বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ২য় আসরের ১৪তম দিনের খেলা রংগে ইলাহী ফুটবল একাদশ বনাম নয়াবাজার আব্দুল্লাহ বাহিনী ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। অত্র টূর্ণামেন্টের দুই টপ ফেভারিটের খেলা ২-২ গোল ড্র হওয়ায় রংগে ইলাহী ফুটবল টূর্ণামেন্টে টিকে থাকা নিয়ে শংকা দেখা দিয়েছে।
২৬ডিসেম্বর (রবিবার) বিকাল ৪টায় হ্নীলা আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি ফাউন্ডেশনের খেলার টূর্ণামেন্টের ১ম রাউন্ডের ১৪তম দিনের খেলা রংগে ইলাহী ফুটবল একাদশ বনাম নয়াবাজার আব্দুল্লাহ বাহিনী ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বে খেলায় ২মিনিটের মাথায় নয়াবাজার আব্দুল্লাহ বাহিনী ফুটবল একাদশের ৬নং জার্সিধারী অতিথি খেলোয়াড় চকো ১ম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর ১০ মিনিটের মাথায় রংগে ইলাহী ফুটবল একাদশের ৯নং জার্সিধারী খেলোয়াড় জাহাঙ্গীর গোল পরিশোধ করে দলকে ১-১ গোলের সমতায় ফেরান। এভাবে আক্রমণ আর পাল্টা আক্রমনে খেলার ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।

মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়ে আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চলে। ২য়ার্ধ্বের ২১ মিনিটের মাথায় রংগে ইলাহী ফুটবল একাদশের গোলদাতা জাহাঙ্গীর আরো ১টি চমৎকার গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নেয়। খেলার ২৯ মিনিটের মাথায় নয়াবাজার আব্দুল্লাহ বাহিনী ফুটবল একাদশের অতিথি খেলোয়াড় ১০নং জার্সিধারী কেসি চমৎকার শর্টে গোল করে ২-২ গোলে দলকে নিশ্চিত পরাজয় থেকে বাঁচান। ফলে দুই টপ ফেভারিটের উত্তেজনাপূর্ণ খেলা ড্র হয়ে যায়। এভাবে এগিয়ে যাওয়া খেলার সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। খেলায় সেরা নৈপূর্ণ্য প্রদর্শন করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রংগে ইলাহী ফুটবল একাদশের দুই গোলদাতা জাহাঙ্গীর আলম।
এদিকে নয়াবাজার আব্দুল্লাহ বাহিনী ফুটবল একাদশ ৩খেলায় ৫পয়েন্ট অর্জন করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও রংগে ইলাহী ফুটবল একাদশ এখনো অনিশ্চিয়তার মধ্যে রয়েছে।
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন বোরহান উদ্দিন,সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন মুবিন, সোহেল চৌধুরী। আগামীকাল ২৭ ডিসেম্বর খারাংখালী ক্রীড়া পরিষদ ফুটবল একাদশ বনাম জাদিমোরা শালবাগান ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। ###
