বিশেষ প্রতিবেদক : টেকনাফের অন্যতম দাতব্য ও স্বেচ্ছাসেবী সংগঠন হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন করোনা সংকট কাটিয়ে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে রজত জয়ন্তী অনুষ্ঠান পালন করতে যাচ্ছে। এতে বার্ষিক চিকিৎসা শিবির, আলোচনা সভা, সম্মাননা, কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে। উপজেলা প্রত্যন্ত এলাকার চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহীরা দ্রুত যোগাযোগ করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার আহবান জানানো হয়েছে।

গুহাফার রজত জয়ন্তীতে ২রা মার্চ বিকাল ৩টায় হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন মিলনায়তনে ছোটদের চিত্রাংকন প্রতিযোগিতা, বাদে মাগরিব খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ৩রা মার্চ সকাল সাড়ে ৮টায় গুহাফা মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন। এরপর বার্ষিক চিকিৎসা শিবির ও গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন গবেষণা কেন্দ্র উদ্বোধন করা হবে। এরপর সকাল ৯টায় চিকিৎসা শিবিরে মেডিসিন বিভাগে চিকিৎসা সেবা প্রদান করবেন চ্ট্গ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ তারেক শামস (এমবিবিএস, এফসিপিএস, মেডিসিন), হৃদরোগ বিভাগে চিকিৎসা সেবা প্রদান করবেন ডাঃ আকরাম হোসেন (এমবিবিএন, ডি-কার্ড, কনসালটেন্স, কার্ডিওলজি), নাক, কান, গলা রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন ডাঃ মাহমুদ উল্লাহ ফারুকী (এমবিবিএস, এমএস, কনসালটেন্ট, নাক, কান গলা), কিডনী রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন ডাঃ মোঃ সাদ্দাত হোসেন (এমবিবিএস, এমডিঃ, নেফ্রোলজি, কনসালটেন্ট, কিডনী রোগ), সার্জারী বিভাগে মিনি অপারেশন চিকিৎসা সেবা প্রদান করবেন ডাঃ আসিফ খান (এমবিবিএস, ডি-অর্থো, কনসালটেন্ট, অর্থোপেডিক্স), চর্ম ও যৌন রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন চমেক চর্ম ও যৌন রোগ বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ আবুল কাশেম (এমবিবিএস, ডিভিডি, এফসিপিএস),চর্ম ও যৌনরোগ বিভাগের সিনিয়র কনসালটেন্ট লেঃ কর্ণেল ডাঃ মাহবুব কামাল (এমবিবিএস, ডিভিডি), হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন ও কক্সবাজার ডায়াবেটিস সমিতির যৌথ উদ্যোগে রেজিষ্টার্ড ডায়াবেটিস রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করবেন কক্সবাজার ডায়াবেটিস সমিতির ডায়াবেটিস কনসালটেন্ট ডাঃ মোঃ মুসা।

চিকিৎসা সেবা গ্রহণের পূর্বে ডায়াবেটিস, মেডিসিন, সার্জারী, কিডনী ও হৃদরোগ বিভাগের চিকিৎসককে দেখানোর পূর্বে রোগীদের বøাড সুগার, সিরাম ক্রিয়েটিনিন এবং ইসিজি সম্পন্ন করার জন্য ফাউন্ডেশনে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। রোগীর রেজিষ্ট্রেশন ফি ৫০টাকা।দিয়ে আগামী ২৮ফেব্রুয়ারী পর্যন্ত আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কেবল রেজিষ্ট্রেশনকৃত রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করবেন।

সকাল ১০টায় সম্মাননা, কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ভেটেরিনারী ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী প্রফেসর ডঃ মোহাম্মদ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মাস্ক গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডীন প্রফেসর ডঃ ফরিদ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডীন ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ডাইরেক্টর প্রফেসর ডাঃ আমির হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের (গাইনী এন্ড অবস) প্রিন্সিপাল ও বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ শাহেনা আক্তার, ঢাকা ইউনাইটেড হাসপাতালের প্রথ্যাত ইন্টাভেনশনাল কার্ডিওলজিষ্ট ডাঃ কায়সার নসরুল্লাহ খান, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরওয়ার আলম, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ নুরুল বশর, সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
অনুষ্ঠানের শেষে ছোটদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী, কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ, গুহাফা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ এবং গরীব-মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হবে। ####
