চকরিয়ায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান-পরিবারের মাঝে ঢেউটিন নগদ অর্থ বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় বন্যার তাÐবসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৯৫টি প্রতিষ্ঠান ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ নগদ টাকা বিতরণ করেছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ ‘মোহনায়’ এসব টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্থ প্রতিটি প্রতিষ্ঠান ও পরিবারকে ঢেউ টিনের সঙ্গে ৩হাজার টাকার চেক দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাসুদুর রহমান, কাকারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত উসমান, এমপির একান্ত সচিব আমিন চৌধুরী, ব্যক্তিগত কর্মকর্তা সালেহ আহমেদ সুজন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যে কোনও প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের যাতে কোনও ক্ষতি না হয় সেই লক্ষ্যে দেশের উন্নয়ন করা হবে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক প্রাকৃতিক দুযের্োগে ক্ষতিগ্রস্থ মানুষের খোঁজ খবর নিয়ে থাকেন। তারই নির্দেশনায় আমরা দ্রুত সময়ের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছি।
চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাসুদুর রহমান বলেন, উপজেলাটিতে ক্ষতিগ্রস্থ ৯৫টি প্রতিষ্ঠান ও দুস্থ পরিবারকে ১৯০ বাÐিল ঢেউটিন ও ৫ লক্ষ ৭০ হাজার টাকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে প্রাকৃতিক ক্ষতিগ্রস্থ ৯৫ প্রতিষ্ঠান ও পরিবারকে ১ বাণ্ডিল টিন ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়। এসব টিন ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান ও অসহায় দুস্থ হতদরিদ্র্রদের গৃহ নির্মাণের জন্য দেওয়া হয়।