বার্তা পরিবেশক : হ্নীলা কর্মচারী সমিতির আত্ন প্রকাশ হয়েছে। এতে দেলোয়ার সভাপতি ও মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি গঠিত হয়েছে।
গত ১৩ জুলাই রাত ৮টায় হ্নীলা বাসষ্টেশনের আব্বাস ইলেকট্রনিক্স ওয়ালটন শোরুম মিলনায়তনে হ্নীলা কর্মচারী সমিতির আত্ন প্রকাশ উপলক্ষ্যে একসভা দেলোয়ার হোছাইনে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাইফুল ইসলামের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, সাইফুদ্দিন, আব্দুল হাকিম, নুর হাশিম, মোঃ জোবাইর, মোঃ ফোরকান, আব্দুর রহমান, আব্দুল মাজেদ, মোঃ নুর, শওকত আলী, বেলাল উদ্দিন, মোঃ আবছার প্রমুখ। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে হ্নীলা কর্মচারী সমিতির আনুষ্ঠানিক আত্ন প্রকাশ ঘোষণা করে পরিচালনা কমিটি গঠনের সিদ্বান্ত গৃহীত হয়। এরপর উক্ত সমিতি পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে দেলোয়ার হোছাইন সভাপতি, মোঃ আবছার, মুজিবুর রহমান সহসভাপতি, মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক, আব্দুর রহমান সহসাধারণ সম্পাদক, সাইফুদ্দিন সাংগঠনিক সম্পাদক, মোঃ নুর সহসাংগঠনিক, আব্দুল হাকিম অর্থ সম্পাদক, মোঃ ফোরকান, মোঃ জোবাইর সহ অর্থ সম্পাদক, আব্দুল মাজেদ প্রচার সম্পাদক, শওকত আলী, মোঃ বেলাল সহপ্রচার সম্পাদক, আব্দুর রহমান ক্রীড়া সম্পাদক, নুর হাশিম, মোঃ হাশেম সহক্রীড়া সম্পাদক, মৌঃ জামাল হোছাইন ধর্মীয় সম্পাদক, ওবাইদুল হক সহধর্মীয় সম্পাদক, সাইফুল ইসলাম আইনবিষয়ক সম্পাদক, জিয়া উদ্দিন, নুরুল আমিন সহ-আইনবিষয়ক সম্পাদক করে একটি শক্তিশালী পরিচালনা কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটি অত্র সমিতি সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। সভাশেষে নবগঠিত হ্নীলা কর্মচারী সমিতির সমৃদ্ধি, দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাতের পর প্রীতিভোজে মিলিত হয়।
