হ্নীলা উলুচামরীতে প্রভাবশালীদের ছত্রছায়ায় সালাহ উদ্দিন কালাইয়ার নেতৃত্বে এখনো চলছে ইয়াবা কারবার!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফে হঠাৎ করেই আইন-শৃংখলা বাহিনীর অভিযানে শিথিলতার সুযোগে উপজেলার বিভিন্ন স্থানে মাদক কারবারীরা আবারো সক্রিয় হয়ে উঠছে। হ্নীলা উলুচামরী কোনার পাড়ায় ফেরারী মাদক কারবারীদের মিলন মেলার পাশাপাশি স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় জনৈক কালাইয়ার নেতৃত্বে এখনো মাদক কারবারীরা অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
তথ্যানুসন্ধানে জানা যায়,হ্নীলা ৬নং ওয়ার্ড ঊলুচামরী কোনার পাড়ার রশিদ আহমদের পুত্র সালাহ উদ্দিন ওরফে কালাইয়া মুরগীর ফার্ম ব্যবসার আড়ালে স্থানীয় প্রভাবশালী হতে মাদকের চালান সরবরাহ করে ক্রেতাদের নিকট সরবরাহ দিয়ে আসছে। মাঝে-মধ্যে তার সিন্ডিকেট সদস্যদের নিয়ে মাদক সেবনের আসর জমায়। এই চক্রের অশুভ তৎপরতায় স্থানীয় অনেকে অতিষ্ঠ হয়ে পড়েছে বলে জানা গেছে।
এই কালাইয়ার মাদক কারবারী পার্টনার এবং চালান বহন নিয়ে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা এবং মাদক মামলার পর্যন্ত হয়েছিল। পরে টাকা-পয়সার বিনিময়ে মামলা থেকে রেহাই পেলেও নিরাপদ এবং দূর্গম গ্রাম হওয়ায় সংঘবদ্ধ মাদক কারবারীদের অপতৎপরতা থামছেনা। এই যুবকের মাদকের অপতৎপরতা সম্পর্কে স্থানীয়দের নিকট জানতে চাইলে সে মাদক সম্পৃক্ততার কথা সবাই অকপটে স্বীকার করেন। কাদের ইন্দনে সে যুবক এখনো এই অপতৎপরতা চালাচ্ছে তা খতিয়ে দেখা দরকার।
উপরোক্ত বিষয়ে অভিযুক্ত সালাহ উদ্দিন কালাইয়ার নিকট জানতে চাইলে বলেন, শহরে যাওয়ার পথে অপর জনের ইয়াবার একটি মামলায় তাকে জড়ানো হয়। পরে আইনী প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়। তবে এখন সে কোন ধরনের মাদক কারবারে জড়িত না। এলাকার একটি শত্রæতা মহল অপপ্রচার চালাচ্ছে।
স্থানীয় সুশীল সমাজের দাবী,এই ছেলে এখনো সক্রিয় মাদক কারবারী। তা প্রকাশ্যে তদন্ত করে দেখে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছে। ###