বার্তা পরিবেশক : হ্নীলা ইউনিয়ন নবগঠিত উত্তর শাখা যুবদলের উদ্যোগে গুরুতর অসুস্থ দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় হ্নীলা উত্তর শাখা যুবদলের অস্থায়ী কার্যালয়ে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এরপর এক আলোচনা সভা নবগঠিত হ্নীলা উত্তর শাখা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ প্রবাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদেরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির আহবায়ক আলী আহমদ মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট রশিদুল আলম চৌধুরী, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সদস্য সচিব রফিকুল আলম চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফায়সাল আমিন দূর্জয়।

এতে বক্তব্য রাখেন,টেকনাফ উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সগসাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্নআহবায়ক আনোয়ার পাশা, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ, হ্নীলা উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম হৃদয়, সদস্য সচিব আবুল হাশেম, উত্তর শাখা যুবদলের সিনিয়র যুগ্নআহবায়ক আহমদ ইলিয়াছ বুলবুল, যুগ্নআহবায়ক জামাল হোছাইন, সরওয়ার কামাল, আব্দুর রহিম, শফিকুল ইসলাম বাপ্পী, মামুন সিকদার, আলমগীর, টেকনাফ উপজেলা ছাত্রদল নেতা সাঈদুল ইসলাম সাঈদ, শামসুদ্দিন বাদল, আরমান, যুবদল নেতা জুনাঈদ, বশর, আব্দুল্লাহ, শামসুল আলম, জুহুর আলম, জসিম, ফায়সাল, শোয়াইব, এহসান, ইউছুপ প্রমুখ।

এতে বক্তারা বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুপথ যাত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশী চিকিৎসা নিতে না দিয়ে মানবাধিকার হরণ করছে। আমাদের আর বসে থাকার সময় নিজে বাঁচতে এবং দেশ ও জাতিকে রক্ষা করতে সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে আওয়ামী বাকশালী সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান। এরপর খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহর শিক্ষক ক্বারী মকসুদ আলম। ###

