টেকনাফ অলিয়াবাদ এর মোহাম্মদ আইয়ুব সওদাগরের ইন্তেকাল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ডেস্ক নিউজ :
টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদ নিবাসী হাজী মোহাম্মদ আইয়ুব সওদাগর ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। আজ রাত সাড়ে ৭টার সময় চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রাম যাওয়ার পথে তিনি মৃত্যুবরন করেন। মরহুম আইয়ুব সওদাগর টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়া পাড়ার মরহুম কালু মিয়ার তৃতীয় পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে এক ছেলে, নাতী নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল জোহরের নামাজের পর টেকনাফ পৌরসভা ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক জ্ঞাপন ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।