টেকনাফে নৌকার বিজয় সু নিশ্চিত করতে বর্ধিত সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

শাহীন শাহ : টেকনাফ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বিকেল ৩ টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার জাহিদ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠি হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, সাংগঠনিক সম্পাদক হাফেজ উল্লাহ, এজাহার মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক মীর কাশেম মেম্বার, সদস্য আহমদ হোছন, হামজালাল, জাহিদ হোসেন কালা, নুর মোহাম্মদ, মোহাম্মদ আমীন ভুলু, পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী,টেকনফ সদর আওয়ামী লীগ সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, সাবরাং সভাপতি আবুল কালাম, সেন্টমার্টিন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক ছৈয়দ আলম, হ্নীলা ইউনিয়ন সভাপতি রাশেদ মাহমুদ আলী, হোয়াইক্যং ইউনিয়ন সভাপতি হারুনর রশিদ সিকদার, সাধারণ সম্পাদক আজিজুল হক, বাহারছড়া সভাপতি সাইফুল্লাহ কোম্পানী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি নুরুল আলম, পৌর যুবলীগের যুগ্ন আহŸায়ক মো. আব্দুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, পৌর ছাত্রলীগের সভাপতি মো. শাহীন সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম বাবলু। সভার শুরুতে কোর আন তিলওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মৌ. মো. আনোয়ার।

আসন্ন ইউপি নির্বাচনে দলীয় ও নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান, রাশেদ মাহমুদ আলী, আবু ছৈয়দ ও আজিজুল হক উপস্থিত ছিলেন।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপজেলার সদরে পালন ও ২১ মার্চ হোয়াইক্যং ইউনিয়ন, ২৩ হ্নীলা ইউনিয়ন, ২৭ সেন্টমার্টিন ইউনিয়নে কর্মী সভা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তের পাশাপাশি বক্তারা বলেন, যারা আওয়ামী লীগ মনোনীত ও নৌকা প্রতীকের প্রার্থীর বাইরে গিয়ে কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন।

সেই সাথে নৌকার বিজয় সু নিশ্চিত করতে আওয়ামী লীগের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ ও উপজেলা চেয়ারম্যান সহ একটি শক্তিশালী মনিটরিং দল গঠন করা হয়েছে।