বার্তা পরিবেশক : রোহিঙ্গাদের নিরাপদ জায়গায় রাখতে নিরাপত্তা বাহিনীর কাঁটা তারের বেড়া দেওয়ায় হ্নীলা ৮নং ওয়ার্ড উত্তর লেদার স্থানীয় জনসাধারণ কাঁটা তারে বন্দি হওয়ায় মসজিদে নিয়মিত নামাজ আদায় ও গোরস্থানে মৃতদেহ দাফন ব্যাহত হচ্ছে। এলাকাবাসী এই ঘটনার প্রতিকার চেয়ে লিখিত আবেদন করার পরও সুরাহা না পেয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষুদ্ধ হয়ে উঠেছে।
স্থানীয়রা জানায়,চলতি বছরের গত ২৯জানুয়ারী এলাকাবাসী স্বাক্ষরিত একটি আবেদন রোহিঙ্গা সেবায় নিয়োজিত নিরাপত্তা বাহিনীর দমদমিয়া ক্যাম্প কর্মকর্তা বরাবর দেওয়া হয়। এতে জানানো হয় যে,রোহিঙ্গা শরণার্থীদের নিয়ন্ত্রণের জন্য যে কাঁটা তারের বেড়া দেওয়া হচ্ছে তাতে উক্ত এলাকার জনসাধারণ বন্দি হয়ে পড়েছে। ফলে তারা আজান হলে ওজু করে পাশর্^বর্তী মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারছেনা। আবার কোন লোকজন মারা গেলে আজীবন ব্যবহৃত হয়ে আসা কবর স্থানে লোকজনকে দাফন করাতে পারছেনা। এমতাবস্থায় এই গ্রামের লোকজন চরম বিপাকে পড়েছে। এছাড়া এই গ্রামে কোন রোহিঙ্গার আবাস নেই তাই বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করেছেন। ###
