মিয়ানমারে নিরাপদ জোন তৈরী করে রোহিঙ্গাদের ফেরত নিতে হবে:অর্থমন্ত্রী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নুরুল করিম রাসেল:অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত বলেছেন,মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা নাগরিকদের সেদেশে নিরাপদ জোন তৈরী করে তাদেরকে ফেরত নিতে হবে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কাজ করার আহবান জানান। তিনি আজ দুপুরে কক্সবাজারের উখিয়ার থাইয়ংখালি রোহিঙ্গা ক্যাম্পে কুয়েত সরকারের দেয়া ত্রাণ বিতরণকালে একথা বলেন।এ সময় আবুল মাল আব্দুল মুহিত রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের ওপর চলা নির্যাতনের কথা শোনেন। অর্থমন্ত্রী পরে থাইয়ংখালি রোহিঙ্হা ক্যাম্পে নিবন্ধন কার্যক্রম এবং সেনাবিাহিনী পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন।এর আগে মন্ত্রী উখিয়া ডিগ্রী কলেজে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন। ত্রান কাজ ব্যবস্থাপনার বিভিন্ন পরামর্শ দেন।
এসময় অন্যান্যের মধ্যে ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমানসহ সেনা ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।