হ্নীলা ইউপি উপনির্বাচনে মাওলানা কবির আহমদ ছিদ্দিকীকে চেয়ারম্যান পদে দেখতে চায়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক : আসন্ন হ্নীলা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী, মিষ্টভাষী, বিশিষ্ট আলেমে দ্বীন, হ্নীলা রঙ্গিখালী দারুল উলুম সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক, রঙ্গিখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের দাতা সদস্য মরহুম আলহাজ্ব অছিউর রহমানের সুযোগ্য পুত্র আলহাজ্ব মাওলানা কবির আহমদ ছিদ্দিকীকে দমদমিয়া, জাদিমোরা, নয়াপাড়া, মোচনী, লেদা, আলীখালী ও রঙ্গিখালীবাসীসহ হ্নীলা ইউনিয়নের জনসাধারণের পক্ষ থেকে হ্নীলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চায়।