টেকনাফ উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি টেকনাফ উপজেলা শাখার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী টেকনাফের বিলাসবহুল কমিনিটি সেন্টার “আলো কমিউনিটি পার্ক ” এ সংগঠনের সভাপতি ডাক্তার জয় শংকর নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
টেকনাফ উপজেলার ৩০০ গ্রাম ডাক্তারের উপস্থিতে বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার ১ম সহসভাপতি আবু সুফিয়ানের তত্বাবধানে সংগঠনের সাধারণ সম্পাদক বাবু সনজিত কুমার দাশ, যুগ্নসম্পাদক বাবু শুভংকর দেবনাথ এবং সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ হোসাইন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ জাকারিয়া মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বেক্সিমকো ফার্মার ডেপুটি ম্যানেজার জনাব শওকত আলী, কক্সবাজার আর এস এম ফোরামের সেক্রেটারি মো নিজাম উদ্দিন, বেক্সিমকো ফার্মার রিজিওনাল সেলস এক্সিকিউটিভ হুমায়ুন কবির, ইবনেসিনা ফার্মার জোনাল ম্যানেজার মাকসুদুর রহমান, টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক বাবু সন্তোষ কুমার শীল, বেক্সিমকো ফার্মার ব্রান্ড এক্সিকিউটিভ ডাঃ আদনান, ইনসেপ্টা ফার্মার প্রোডাক্ট এক্সিকিউটিভ ডাঃ আহাদ।
এতে অতিথি হিসেবে বক্তৃতা করেন হোয়াইকং ইউনিয়ন সভাপতি মোহাম্মদ মোরশেদ, শামলাপুর ইউনিয়ন সভাপতি জহির উদ্দিন আরমান,সাবরাং ইউনিয়ন সভাপতি বশির আহমদ, হ্নীলা ইউনিয়ন সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শাহপরীদ্বিপ সভাপতি জহিরুল হক, নয়াপাড়া প্রতিনিধি মৌলানা সাব্বির, ফারিয়া সভাপতি মোহাম্মদ রাশেদ, সেক্রেটারি মোহাম্মদ মাহবুব, সাংগঠনিক মোহাম্মদ নাচির উদ্দিন, পিএম এ প্রতিনিধি চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, সভাপতি দিদারুল আলম, সেক্রেটারি মো আবুল ইসলাম।
সভায় বক্তারা গ্রাম বাংলার স্বাস্থ্য সেবায় গ্রাম ডাক্তারের ভুয়সী প্রসংশা করেন। অনু ষ্টান শেষে বেক্সিমকো এবং ইনসেপ্টা ফার্মার সৌজন্যে গ্রান্ড র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সভাশেষে ডাক্তার জয় শংকর সভাপতি র বক্তব্য এর মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।