হ্নীলা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : হ্নীলা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বিভিন্ন প্রলোভন এবং দারিদ্রতার সুযোগে স্থানীয় জনসাধারণকে মানব পাচারকারী চক্রের হাত থেকে রক্ষার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

২৩ ফেব্রæয়ারী সকাল ১১টায় হ্নীলা ইউনিয়ন পরিষদ হলরোমে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইপসার প্রজেক্ট অফিসার তন্ময় বড়ুয়া শাওনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপসার প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ ইব্রাহীম সাকি।
উক্ত সভায় বিবিধ বিষয় নিয়ে বক্তব্য রাখেন হ্নীলা ইউপি মেম্বার হোছাইন আহমদ, সংরক্ষিত মহিলা মেম্বার ফরিদা বেগম, মর্জিনা আক্তার ছিদ্দিকী, সাবেক মেম্বার ছালেহ আহমদ, ক্বারী ফরিদুল আলম, প্রধান শিক্ষিকা ওয়াহিদা বেগম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হাশেম, আইয়ুব খান, মুফিজুর রহমান, রফিক আদহামসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ।

আলোচনা শেষে মানব পাচারের উপর দীর্ঘক্ষণ ব্যাপী ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। উক্ত সভার সার্বিক তত্তাবধানে ছিলেন ইপসার ফিল্ড ফ্যাসিলেটেটর মোঃ ইসমাঈল ভূঁইয়া ও মোঃ মুশফিকুর রহমান।

এই সংস্থা এবং ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির কার্য্যক্রমের সফলতার লক্ষ্যে ওয়ার্ড ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে সচিত্র প্রচারণা চালানোর সুপারিশ করা হয়। ###