টেকনাফে সংবাদকর্মী আমান উল্লাহ কবির করোনা পজেটিভ ; দোয়া কামনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

মুহাম্মদ জুবাইর : দৈনিক মানবজমিন,দৈনিক সাঙ্গু,দৈনিক সাগরদেশ এর টেকনাফ প্রতিনিধি,আলো নিউজ টুয়েন্টি ফোর ডটকম এর নির্বাহী সম্পাদক ও টেকনাফ সাংবাদিক ফোরামের সভাপতি আমান উল্লাহ কবিরের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গেল কয়েকদিন শরীরে জ্বর থাকায় নমুনা পরীক্ষা দিলে রিপোর্ট পজিটিভ এসেছে। আমান উল্লাহ কবির নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল এর তত্বাবধানে হোম কোয়ারান্টাইনে চিকিৎসাধীন রয়েছে।
তিনি বলেন,‘কয়েকদিন আগে থেকেই কিছু উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করতে দেই। এর ফলাফল ২৬ জুন পেয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে।’
তিনি জানান, ‘শরীরের অবস্থা এখন আগের তুলনায় বেশ ভালো। হালকা জ্বর আসে। খাবারের স্বাদ পাচ্ছি না। এছাড়া অন্য কোনও উপসর্গ নেই। শ্বাসকষ্ট নেই। তিনি দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।