রামুর দুই মাদক কারবারী ইয়াবা ও মোটর সাইকেলসহ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা প্রধান সড়কে অভিযান চালিয়ে ইয়াবা ও মোটর সাইকেলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়,৩১মে বিকাল সাড়ে ৩টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদক পাচারের সংবাদ পেয়ে রামু দক্ষিণ মিঠাছড়ির বসুন্ধরা ইন্টারন্যাশনাল এমাউজমেন্ট পার্কের সামনে টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশী অভিযান চালায়। কিছুক্ষণ পর দুইজন আরোহী নিয়ে ১টি মোটর সাইকেল চেকপোস্টে আসে। এসময় র‌্যাব সদস্যরা তল্লাশী করতে চাইলে মোটর সাইকেল ফেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দক্ষিণ মিঠাছড়ির কাইম্যারঘোনার ছৈয়দ আলমের পুত্র জাহিদুল হক (২৫) এবং মৃত গুরা মিয়ার পুত্র আব্দুর রহিম (২৬) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী চালিয়ে ৮হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে মোটর সাইকেলটি জব্দ করা হয়।
কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাও মোটর সাইকেলসহ ধৃতদের রামু থানায় সোর্পদ করা হয়েছে। ###