টেকনাফে ১ হাজার পিচ ইয়াবাসহ কুলাল পাড়ার জাহাঙ্গীর আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নিজস্ব প্রতিনিধি :
টেকনাফে ১ হাজার পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ধৃত ব্যক্তি হচ্ছে টেকনাফ কোলাল পাড়ার মৃত নজির আহমদের ছেলে জাহাঙ্গীর আলম(৪২)। বৃহস্পতিবার ভোরে টেকনাফ থানার উপপরিদর্শক সাইদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কুলাল পাড়া জীপ স্টেশন মোড় এলাকা হতে তাকে আটক করেন।
মাদক আইনে মামলা রুজু করে ধৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়–য়া। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কক্সবাজার ও টেকনাফ থানায় ৫টি মাদকের মামলা রয়েছে বলে জানান তিনি।
এদিকে বুধবার সন্ধা থেকে জাহাঙ্গীরকে কুলাল পাড়া এলাকা থেকে আইন শৃংখলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার খবর ছড়িয়ে পড়েছিল সর্বত্র। এনিয়ে মানুষের মুখে মুখে চলতে থাকে নানা জল্পনা কল্পনা।
শেষ পর্যন্ত থানা পুলিশের হাতে ১ হাাজর ইয়াবা সহ আটকে সেই জল্পনা কল্পনার অবসান হলো।
এব্যাপারে পরিবারের কোন বক্তব্য পাওয়া যায়নি।