নয়াবাজারে পারিবারিক কলহের জেরধরে বসত-ঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ফরিদুল আলম : হোয়াইক্যংয়ে নয়াবাজারে পারিবারিক কলহের জেরধরে এক ব্যক্তির বসত-ঘরে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ উঠেছে।

জানা যায়, ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টারদিকে হোয়াইক্যং নয়াবাজারের পূর্ব সাতঘরিয়া পাড়ার মৃত মদন আলীর পুত্র আব্দুল মজিদের স্ত্রীর সাথে তারই পুত্রবধু রাহেলার মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে রাগের মাথায় রাহেলা শ্বাশুড়ীকে মারে। এতে রাহেলা ক্ষুদ্ধ হয়ে পার্শ্ববর্তী বাড়ি গিয়ে ভাই আবুল কালামের পুত্র হেলাল উদ্দিনকে উল্টো শ্বাশুড়ি মেরেছে বলে মারধরের বিষয়টি অবহিত করলে সে ক্ষুদ্ধ হয়ে উঠে। এরপর হেলাল উদ্দিন রাহেলার শ্বাশুড় বাড়ি এসে বসত-ঘর ও আসবাবপত্র ভাংচুর করে এবং রাহেলাকে নিয়ে যায়।

এই ব্যাপারে অভিযুক্ত হেলালের নিকট জানতে মুঠোফোন-০১৮৪৪-৮৭২৮১৮ নাম্বারে চেষ্টা করে সংযোগ না পাওয়ায় কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে বউ-শ্বাশুড়ির কলহের জেরধরে এই ধরনের ঘটনায় ভোক্তভোগী পরিবার ও প্রতিবেশীদের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ###