হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর জন্মদিন পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক :: কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর জন্মদিন ব্যাপক কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়েছে।

11 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

১১ সেপ্টেম্বর দুপুর ১২টায় হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের কার্যালয়ে এশিয়ার সর্ববৃহৎ ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস গোলাম রাব্বানীর জন্মদিন উপলক্ষ্যে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রফিকের সার্বিক সহযোগিতায় দুপুর ১২টায় খতমে কোরআন, দুপুর ১টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ নাছির উদ্দিন, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রাজু, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মুন্না, শফিউল ইসলাম, শামসুল আলম শুভ, শাহরিয়ার তানভির মাহি, নুরুল আমিন রিপন, আল ইমজাদ, মেহেদী হাছান, বেলাল উদ্দীন, রেজাউল করিম, এহসান উদ্দিন, মিজানুর রহমান, মোহাম্মদ শাকিল, আব্দুল্লাহ আল মামুন, পারভেজ খান প্রমুখসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত দোয়া মাহফিলে এদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের ঠিকানা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস গোলাম রাব্বানীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সারা বাংলার ছাত্র-ছাত্রীদের অধিকার আদায়ের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের উত্তরোত্তর সাফল্য কামনা বিশেষ মোনাজাত করা হয়।
22 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে দুপুর দেড়টায় স্থানীয় অসহায়-গরীব ও দুস্থ মানুষের মধ্যে উন্নত খাবার বিতরণ করা হয়।
44 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর