টেকনাফে এক মহিলা দূবৃর্ত্ত র‌্যাবের জালে আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ সাবরাং এলাকার এক মহিলা মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়,গত ৭সেপ্টেম্বর রাত সাড়ে ৭টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের বরইতলী বাইতুর রহমান জামে মসজিদের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় একটি শপিং ব্যাগসহ দাড়ানো মহিলার গতিবিধি সন্দেহজনক হওয়ায় সাবরাং ৬নং ওয়ার্ডের মৃত হোছাইন আহমদের স্ত্রী রাবিয়া বেগম (৩৫) কে হেফাজতে নিয়ে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে মহিলা দ্বারা তল্লাশী তার দেহ তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মহিলা মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###