চমেকে চিকিৎসাধীন হ্নীলা জামিয়া দারুস সুন্নাহর প্রবীণ শিক্ষক মৌঃ আলী আহমদের ইন্তেকাল ; বাদে মাগরিব জানাজা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের ঐতিহ্যবাহী প্রবীণ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা আল জামিয়া দারুস সুন্নাহর সাবেক ছাত্র ও বর্তমান প্রবীণ শিক্ষক মৌঃ আলী আহমদ বাহারী চমেকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বাদে মাগরিব জানাজা শেষে তাঁকে দাফনের প্রস্তুতি চলছে।

সুত্র জানায়, ২৩ জুলাই (বৃহস্পতিবার) সকাল পৌনে ৯টারদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত আলী হোছনের পুত্র, হ্নীলা জামিয়ার ৩৯ বছরের শিক্ষক মৌঃ আলী আহমদ বাহারী (৬২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে, নাত-নাতি, ভাই-বোন, সহকর্মী, ছাত্র-ছাত্রী, আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এই প্রবীণ আলেমে দ্বীনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, তিনি মাদ্রাসায় শিক্ষকতাকালে বিভিন্ন পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

আজ বাদে মাগরিব হ্নীলা আল জামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে চির নিদ্রায় শায়িত করা হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছেন। ###