হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার পক্ষ থেকে জেলা বিএনপি সভাপতি, জেলা যুবদল ও টেকনাফ উপজেলা যুবদল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে স্বাগত মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছে।
2 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
২০নভেম্বর (শনিবার) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার অস্থায়ী কার্যালয় হতে এক স্বাগত মিছিল বের হয়ে হ্নীলা বাস ষ্টেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে এক পথসভা নবগঠিত হ্নীলা উত্তর শাখা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ প্রবাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদেরের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট রশিদুল আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সদস্য সচিব রফিকুল আলম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফায়সাল আমিন দূর্জয়। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন হ্নীলা উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হাশেম, যুগ্নআহবায়ক জামাল হোছাইন, মোহাম্মদ আলম শাহীন, আব্দুর রহিম, সরওয়ার কামাল, শফিকুল ইসলাম বাপ্পী, মামুন সিকদার, মোহাম্মদ হোসাইন, আলমগীর, যুবদল নেতা জুনাঈদ, জুহুর আলম, বশর, শাসুল আলম, ইউনুছ, আব্দুল হক, আব্দুল্লাহ, ইমরান, জিয়াউর রহমান জিয়া, ইব্রাহীম প্রমুখ।
3 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এতে বক্তারা হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের নেতৃত্বে যোগ্য নেতৃবৃন্দকে পদায়ন করায় জেলা বিএনপি সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ¦ শাহজাহান চৌধুরী, জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক সাবেক প্যানেল মেয়র জিসান উদ্দিন জিসান, সাংগঠনিক সম্পাদক আমির আলী, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতির সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোছাইন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সেলিমুল মোস্তফা, হ্নীলা উত্তর শাখা বিএনপির আহবায়ক আলী আহমদ মেম্বার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ কাইয়ুম, সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক অভিনন্দন জানান। এছাড়া বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশ পাঠাতে সরকারের আন্তরিক সহায়তা কামনা করেন।