বার্তা পরিবেশক : হোয়াইক্যং খারাংখালী বাজারের এন.এস এন্টার প্রাইজের স্বত্তাধিকারী হাফেজ সাঈদ আলমের মেধাবী মেয়ে বৃত্তি পেয়েছে। সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া কামনা করেছেন।
হোয়াইক্যং খারাংখালী পূর্ব মহেশখালীয়া পাড়ার বাসিন্দা ও এন.এস এন্টার প্রাইজের স্বত্তাধিকারী হাফেজ সাঈদ আলমের ১ম মেয়ে এবং এঞ্জেল কেয়ারের ছাত্রী নওফাত সাঈদ নোভা গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত রঙ্গিখালী ড. গাজী কামরুল ইসলাম স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০১৯ ইং এ অংশ নিয়ে সাধারণ গ্রেড বৃত্তি লাভ করেছেন। গত বছর জেলা কিন্ডার গার্টেন বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সাধারণ গ্রেড বৃত্তি লাভ করেছে। এই সাফল্যের জন্য সে স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং মা-বাবার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। সে উচ্চ শিক্ষা লাভের পর ডাক্তার হয়ে এলাকার স্বাস্থ্যসেবা বঞ্চিত নারী-শিশুদের সেবায় আতœনিয়োগ করার ইচ্ছে প্রকাশ করেন।
মেয়ের এই সাফল্যে উল্লাসিত পিতা হাফেজ সাঈদ আলম মহান আল্লাহর নিকট অশেষ শুকরিয়া জ্ঞাপন করে এবং আগামীতে মেয়ের সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে সকলের নিকট দোয়া কামনা করেছেন।
