টেকনাফে বন পাহারা দলের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিনিধি : টেকনাফে বন পাহারা দলের সদস্যদের যৌথ বনপাহাড়া দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগ টেকনাফ রেঞ্জ এর অধীন রক্ষিত এলাকা টেকনাফ বন্যপ্রাণী এলাকার মাঠপাড়া- হাতিয়ারঘোনা বনপাহারা দলের (সিপিজি) সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণ রবিবার লম্বরী মৎস্য অফিসে অনুষ্ঠিত হয়।

ইউএসএআইডি ন্যাচার এন্ড লাইফ প্রকল্প কোডেক কতৃক বাস্তবায়িত উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাচার এন্ড লাইফ প্রকল্পের সুশাসন ব্যবস্থাপক কামরুল ইসলাম, সার্বিক সহায়ক হিসেবে পুরো প্রশিক্ষনে সহযোগিতা করেন সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমান ও নজরুল ইসলাম সাইট ফ্যাসিলিটেটর, সেবী রানী বড়ুয়া এফও ন্যাচার এন্ড লাইফ প্রকল্প।

সভায় আরও উপস্থিত থেকে সুপরামর্শ দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন টেকনাফ সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ নুরুল বশর, সদস্য সচিব ও রেঞ্জ বন কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ।

সভাপতি মোঃ নুরুল বশর সকলকে রক্ষিত এলাকা আইন ও বন,বন্যপ্রানী আইন মেনে চলার জন্য অনুরোধ করন।
WhatsApp Image 2020 12 20 at 7.16.43 AM TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
বনপাহারা দলের সদস্যদেরকে যৌথ টহলের জন্য পাহাড় ভ্রমন নিয়ে গেলে সেখানে বন্যপ্রণী বন্য হাতির বিচরণ সকলেই সচক্ষে দেখতে পান।