হ্নীলায় ১শ ২০টি কচি গাছ জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফে বন বিভাগের অভিযানে ১শ ২০টি পাহাড়ীয় কচি গাছ জব্দ করা হয়েছে।

জানাযায়, ১১ এপ্রিল শনিবার বিকেলে টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমদের নেতৃত্বে বন বিভাগ হ্নীলা বনবিট এলাকায় অভিযান চালিয়ে ১শ ২০টি পাহাড়ী কচি গাছের চারা জব্দ করেন। গাছ কর্তনকারীরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করতে পারিনি বন বিভাগ। অভিযানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হ্নীলা বনবিট কর্মকর্তা মাসুদ পারভেজ, ফরেষ্ট গার্ড গাজী পলাশ মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য,ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ সংবাদের সত্যতা নিশ্চিত করেন।##