শহিদ উল্লাহ : টেকনাফে উন্নত সম্প্রসারিত পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষ ব্যবস্থাপনা শীর্ষক দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আখতার মিলির সভাপতিত্বে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী।
ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন সঞ্চালক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক কমিটি বাস্তবায়ন ও সার্বিক তত্ত্বাবধানে উপজেলা পরিষদ এবং উপজেলা পরিচালন, উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ( জাইকার) সহযোগিতায় উন্নত মানের বাগদা চিংড়ি চাষ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মশালায় এক ঝাঁক চিংড়ি চাষি উপস্থিত ছিলেন। আগামী ৪ সেপ্টেম্বর প্রশিক্ষণ কর্মশালাটি সমাপ্তি হবে।
