বিশেষ প্রতিবেদক ।
টেকনাফের রাজনৈতিক প্রাণকেন্দ্র হ্নীলা। এ ইউনিয়নের রাজনৈতিক ঐতিহ্য ধরে রাখতে সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক পন্থায় বৈধ নির্বাচনের মাধ্যমে মমতাজুল ইসলাম কালামের নেতৃত্বে একটি শক্তিশালী কমিটি গঠিত হয়। এ কমিটি বর্তমানে হ্নীলা ইউনিয়ন যুবলীগের যোগ্য অভিভাবকের দায়িত্ব পালন করে গেলেও উপজেলা যুবলীগের প্রথম বর্ধিত সভায় পাসকৃত ৩টি প্রস্তাবের মধ্যে প্রথমত সভাপতির অব্যাহতি প্রত্যাহার; দ্বিতীয়ত কমিটি সংস্কার; তৃতীয়ত ওয়ার্ড কমিটির সম্মেলন আয়োজন। এর মধ্যে সভাপতির অব্যাহতি প্রত্যাহার ছাড়া বাকী দুইটি প্রস্তাব এখনও বাস্তবায়িত হয়নি। এছাড়া গত ২ মে টেকনাফ উপজেলা যুবলীগের জরুরী সভায় কমিটি সংস্কারের জন্য তালিকা হস্তান্তর করা হয়। এসব এজেন্দা বাস্তবায়ন না করে কারা হ্নীলা ইউনিয়ন যুবলীগের কমিটিতে আহবায়ক, যুগ্ম আহবায়ক হতে দৌড়ঝাঁপ শুরু করেছে। তারাতো সবাই জামায়াত-বিএনপির প্রেতাত্মা ও অবৈধ মাদক ব্যবসায়ী। তারা সংগঠনের দায়িত্বে আসলে দলের ভাবমূর্তি নষ্ট ছাড়া কিছুই হবে না।
তাই তাদের চিহ্নিত করে আগামীতে বর্ধিত সভার প্রস্তাবকৃত বাকী এজেন্দা বাস্তবায়ন করতে জেলা ও উপজেলা যুবলীগের উর্ধ্বন নেতৃবৃন্দের প্রতি হ্নীলা ইউনিয়নের আওতাধীন ৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জানে আলম, ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ ইউসুপ, ৭নং ওয়ার্ড সভাপতি সরওয়ার কামাল সহ বিভিন্ন ওয়ার্ড সভাপতি, সম্পাদক আহবান জানিয়েছে।
