সাদ্দাম হোসাইন : হ্নীলায় সমিলে ছিরাই করা কাঠ আনতে গিয়েই এক যুবক স্বশস্ত্র দূবৃর্ত্ত দলের হাতে অপহরণের শিকার হয়েছে। এসময় বাঁধা দিতে গিয়েই অপর একজন ছুরিকাঘাত হয়েছে। অপহৃত যুবককে উদ্ধারে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী পরিবার।
ভূক্তভোগী পরিবার সুত্র জানায়, ৬ জানুয়ারী (বুধবার) বিকাল ৪টারদিকে উপজেলার হ্নীলা পশ্চিম লেদার মোহাম্মদ হোছন প্রকাশ লেইঙ্গা হোছনের পুত্র রবিউল আলম (২৫) এবং দক্ষিণ লেদার আবু জাফরের পুত্র আবছার উদ্দিন (২৬) একটি টমটম নিয়ে লেদা সমিল হতে ছিরাই করা কাঠ আনতে যায়। এসময় একই এলাকার মৃত আবুল হোছনের পুত্র ইয়াবা কারবারী ও ডাকাত আব্দুল খালেক গ্রæপের ১০/১২জন স্বশস্ত্র সদস্যরা জোরপূর্বক ধরে নেওয়ার চেষ্টা করে। এসময় বাঁধা দিতে গেলে সাথে থাকা আবছার উদ্দিন (২৬) কে ছুরিকাঘাত করে নিয়ে যায়। তাকে দ্রæত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে অপহৃতের স্ত্রী আমিনা খাতুন ও স্বজনেরা জানায় খালেক ডাকাত গং রবিউল আলমের মুক্তির জন্য ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করছে। এই ব্যাপারে স্বামীর দ্রæত মুক্তির জন্য স্ত্রী আমিনা খাতুন থানায় গিয়ে আইনী সহায়তা কামনা করছেন বলে জানান।
উপরোক্ত বিষয়ে ডাকাত খালেকের নিকট জানতে চাইলে মুক্তিপণ দাবীর বিষয়টি অস্বীকার করে বলেন, রবিউলকে আমরা ধরে আনি নাই। কে বা কারা ধরে নিয়েছে তা ভাল করে দেখুন।
স্থানীয় লোকজনসহ অপহৃতের চাচাত ভাই নুরুল ইসলাম জানান, প্রকাশ্য দিবালোকে লোকজনের সামনে খালেক ডাকাত ও তার গং কর্তৃক রবিউলকে অপহরণ এবং আবছার উদ্দিনকে ছুরিকাঘাত করে পাহাড়ের দিকে নিয়ে যায়। তারা এই ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা কামনা করেন।
এই বিষয়ে নয়াপাড়া পুলিশের পরিদর্শক ফয়েজুল আজিম নোমান বলেন, বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
টেকনাফ মডেল থানার ডিউটি অফিসার জানান,এই ধরনের একটি লিখিত অভিযোগ দেওয়ার জন্য লোকজন থানায় উপস্থিত হয়েছেন। অভিযোগ হাতে এলেই তদন্ত পূর্বক পদক্ষেপ নেওয়া হবে। ###
