হ্নীলায় শতাধিক ঝুপড়ি দোকান উচ্ছেদ, জরিমানা আদায়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফের হ্নীলায় অভিযান পরিচালনা করে বাজার ও আশপাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে করেছে উপজেলা প্রশাসন।

এসময় অবৈধভাবে সড়কের রাস্তা দখল করে ভবন নির্মাণ করায় মুফিজ নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা।

অভিযানে সহায়তা করে টেকনাফ থানার পুলিশ ও স্থানীয় গ্রাম পুলিশ ।

এ সময় উপস্থিত ছিলেন হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচ.কে আনোয়ার, প্যানেল চেয়ারম্যান আবুল হোছাইন মেম্বার, ইউপি সদস্য হোছাইন আহমদ মেম্বার, জামাল উদ্দিন, আ’লীগ নেতা নজরুল ইসলাম খোকন, মৌলভী শাকের আহমদ।
20181110 141640 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সরেজমিনে দেখা গেছে, অভিযানকারী দল হ্নীলা বাজার ও আশপাশের এলাকায় অবৈধ সবজির দোকান, ছোট ছোট শতাধিক স্থাপনা উচ্ছেদ করে। এছাড়া রাস্তার উপরে রাখা তেল ও কাঁচা তরকারীসহ বিভিন্ন মালামাল ধ্বংস করা হয়।

অভিযানের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল হাসান বলেন, ‘আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত তদারকি করা হবে, যাতে সড়ক বা ফুটপাতের ওপর কোনো ধরনের অবৈধ দোকান না বসে। এ ছাড়া এই এলাকার সড়কগুলোতে যাতে যানজট না হয়, সে জন্য অবৈধ পার্কিংও উচ্ছেদ করা হচ্ছে।’

হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচ.কে আনোয়ার বলেন, বারবার সতর্ক করার পরও দখলদারেরা রাস্তা দখল করে রাখছে। রাস্তায় চুলা, হোটেল বসিয়েছে। এতে যানজট তৈরি হচ্ছে। অবৈধ দখলদারদের হাত থেকে হ্নীলা বাজার ও আশপাশের এলাকা রক্ষার চেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন।