হ্নীলায় র‌্যাবের হাতে ইয়াবাসহ স্কুল ছাত্র আটক ; পলাতক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলায় দীর্ঘদিন ধরে ছাত্রত্ব ও রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মী পরিচয়ে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান পুরান ইতিহাস। এবার হ্নীলায় র‌্যাব-১৫ এর অভিযানে ইয়াবাসহ এক স্কুল ছাত্র আটক হলেও অপর এক ছাত্র পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই ঘটনায় উক্ত ছাত্র পলাতক আসামী হলেও ছাত্র সিন্ডিকেটের অপর দুই সদস্য এখনো বহাল তবিয়্যতে রয়েছে।

সুত্র জানায়, গতকাল ১লা ডিসেম্বর (বুধবার) রাত সাড়ে ৮টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদক পাচারের সংবাদ পেয়ে হ্নীলা লেদা এলাকায় অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবাসহ জাদিমোরা ঘুমতলীর মোঃ ইলিয়াছের পুত্র মোঃ আরিফ ওরফে মুন্না (১৯) কে আটক করে। এসময় একই এলাকার জামাল হোছনের পুত্র ওসমান সরওয়ার (২০) পালিয়ে যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

উল্লেখ্য, লেদা হাইস্কুলে পড়ুয়া এবং ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত মোঃ ইলিয়াছের পুত্র মোঃ আরিফ ওরফে মুন্না, জামাল হোছন ওরফে আবু তৈয়বের পুত্র ওসমান সরওয়ার শুভ, মোহাম্মদ সালেহের পুত্র হামিদ হোছন এবং এজাহার মিয়ার পুত্র আরফাত উল্লাহ দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে মাদক চোরাচালান করে আসছে। তারা স্কুল ছাত্র এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মী পরিচয়ে মোটর বাইক নিয়ে দাপিয়ে বেড়ায়। তাই এই সিন্ডিকেটের পালিয়ে থাকা অপরাপর সদস্যদের আইনের আওতায় আনার দাবী উঠেছে। ###