হ্নীলায় রোহিঙ্গা দূবৃর্ত্তের হামলায় স্থানীয় ব্যক্তি রক্তাক্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত রোহিঙ্গা অপরাধী দলের কিরিচের কোপে এক ব্যক্তি মারাত্নক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার রাত ৯টারদিকে হ্নীলা নয়াপাড়া শরণার্থী ক্যাম্প সংলগ্ন পশ্চিম লেদা শিয়াইল্যাঘোনার বাসিন্দা মৃত আব্দু জব্বারের ছেলে মোঃ নূর প্রকাশ বাছের (৩৫) ঘরের উঠানে বাড়ির লোকজনের সাথে গল্প করছিল। এমতাবস্থায় হঠাৎ করে নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের শহর আলীর পুত্র চিহ্নিত দূবৃর্ত্ত মোঃ ইলিয়াছ (২২) এর নেতৃত্বে ১০/১৫জনের একটি গ্রুপ আঙ্গিনা ঘেঁষে দা-কিরিচ ও লোহার রড নিয়ে পুরান রোহিঙ্গা ক্যাম্পের দিকে যাওয়ার সময় কারা জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে এসে এলোপাতাড়ী কিরিচের কোপ মেরে বীরদর্পে চলে যায়। রক্তাক্ত মোঃ নূর ওরফে বাছেরকে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
স্থানীয় মহিলা মেম্বার মর্জিনা উদ্বিগ্ন কণ্ঠে বলেন,এসব রোহিঙ্গা অপরাধীরা স্থানীয়দের নিকটে হওয়ায় সাধারণ মানুষের মত আমিও চরম আতংকে আছি।