বার্তা পরিবেশক : টেকনাফ উপজেলায় বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) এর সহযোগীতায় সুশীলন কর্তক বাস্তবায়িত ইএফএসএন প্রকল্পের উপকারভোগীদের বাহারছড়া ইউনিয়ন অ্যাপেক্স কমিটির নির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ ২৩ নভেম্বর সকাল ১০:০০ ঘটিকায় বাহারছড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মনোয়ারা বেগম, সহ-সভাপতি পদে সাবেকুন্নাহার, সাধারণ সম্পাদক পদে ইয়াছমিন বেগম, ক্যাশিয়ার পদে মমতাজ বেগম ও কার্যকরী সদস্য পদে সলেমা খাতুন, তৈয়বা আক্তার, হাফেজা বেগম, আবেদা খাতুন এবং নুরুচছাফা খাতুন। উক্ত নির্বাচন প্রকৃয়া পর্যবেক্ষন করেন জনাব মোহাম্মদ শওকত হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম,প্রকল্প সমন্বয়কারী, মোঃ নুরুল আলম সিদ্দিক, বিজনেস ডেভেলপমেন্ট আফিসার, জনাব মোঃ সুমন প্রামানিক, উপজেলা প্লানিং মনিটরিং এন্ড ইমপ্লিমেন্টেশন অফিসার এবং সুশীলনের অন্যান্য কর্মকর্তাগন।
এই নির্বাচনটি সম্পন্ন করার জন্য নির্বাচনের আগে ইএফএসএন প্রকল্পের উপকারভোগী, সুশীলনের কর্মী ও স্থানীয় প্রতিনিধির সহযোগিতায় ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। উক্ত নির্বাচনে ১ম অধিবেশনে সভাপতি পদে প্রতিন্দন্দ্বিতা করেন- এলমুন্নাহার, হাসিনা বেগম এবং মনোয়ারা বেগম, সহ-সভাপতি পদে মনোয়ারা বেগম, জহুরা বেগম, সাবেকুন্নাহার এবং শাহিনা বেগম, সাধারণ সম্পাদক পদে প্রতিন্দন্দ্বিতা করেন- আনোয়ারা বেগম, ইয়াছমিন বেগম, হে¯েœয়ারা বেগম, ক্যাশিয়ার পদে মমতাজ বেগম, ফরিদা বেগম, ছলেমা খাতুন এবং মোগসেনা, কার্যকরী সদস্য পদে সলেমা খাতুন, তৈয়বা আক্তার, হাফেজা বেগম, আবেদা খাতুন এবং নুরুচছাফা খাতুন প্রমূখ। আত্মনির্ভরশীল নারী দলসমূহ থেকে নির্বাচিত ৪৫ জন অংশগ্রহণকারীদের কাছ থেকে ভোট গ্রহণের পরে নির্বাচন পরিচালনা কমিটি ভোট গণনা করেছেন এবং ৯ জন নির্বাচিত সদস্যের নাম ঘোষনা করেছেন।
