জাতীয় শোক দিবসে কক্সবাজার বেতার কেন্দ্রে বিশেষ অনুষ্ঠানমাল

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিনিধি : ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়। ১৫ আগস্ট জাতির জীবনে এক কলঙ্কময় দিন। এই দিবসটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে বাঙালী জাতি। এই শোকাবহ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র হতে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের সহকারী পরিচালক কাজী মোঃ নুরুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ,, ১৫ আগষ্ট সকাল ৯.১৫ মিনিটে শুনবেন শোকাবহ আগস্ট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী স্মরণে মাসব্যাপী অনুষ্ঠান। হৃদয়ে জাতির পিতা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস স্মরণে শিশু কিশোরদের নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান সকাল ১০.৩০ মিনিটে প্রচারিত হবে । সকাল ১১.১০ মিনিটে শুনতে পাবেন যদি রাত পোহালে শোনা যেত : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস স্মরণে গ্রন্থনাবদ্ধ সংগীতানুষ্ঠান । যুব সমাজের জন্য বিশেষ অনুষ্ঠান চেতনায় বঙ্গবন্ধু : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস স্মরণে যুব বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান শুনবেন দুপুর ১২.১০ মিনিটে। অবিনাশী পংক্তিমালা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস স্মরণে কবিতা পাঠের অনুষ্ঠান শুনতে পাবেন দুপুর ১২.৩৫ মিনিটে। গ্রন্থণা ও উপস্থাপনায় ঃ নীলোৎপল বড়ুয়া। চিরঞ্জীব মুজিব : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস স্মরণে বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচারিত হবে বেলা ১.৩০ মিনিটে।

আমাদের বিশেষ আয়োজন কক্সবাজার অঞ্চলের শিল্পীদের অংশগ্রহণে বিশেষ গীতিনকশা তুমি আছো বাংলার স্বপ্ন জুড়ে। গীতিনকশাটি রচনা করেছেন নাজনীন আক্তার রেখা এবং সুর ও সঙ্গীত পরিচালনায় বাবুল ইসলাম। অনুষ্ঠানটি প্রচারিত হবে বেলা ২.৩০ মিনিটে। বঙ্গবন্ধুর অমর কথা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস স্মরণে বঙ্গবন্ধু রচিত কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়াচীন গ্রন্থ থেকে পাঠের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান প্রচারিত হবে বেলা ৩.০৫ মিনিটে। গ্রন্থনা ও উপস্থাপনা : নাজমা পারভীন উর্মি । বেলা ৩.৩৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস স্মরণে মিলাদ মাহফিল প্রচারিত হবে। পরিচালনা করেছেন সিরাজুল ইসলাম ছিদ্দিকী। জাতীয় শোকদিবস নিয়ে বিশেষ বেতার বিবরণী প্রচারিত হবে রাত ৮.৩০ মিনিটে। শোকাবহ দিনকে নিয়ে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের নানা আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ । বেতার সবার জন্য সবসময় সবখানে। বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শুনুন এফ এম ১০০.৮ মেগাহার্টজে। #####