মুহাম্মদ জাহাঙ্গীর আলম, টেকনাফ :
হ্নীলার লেদায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আসন্ন মাহে রমজান মাসে হোটেল-রেস্তোঁরা ও অশ্লীল কর্মকান্ড বন্ধ রাখার দাবীতে র্যালী ও পথসভা করেছে।
২৬মে বাদে জুমা লেদা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান হাশেমী,সভাপতি মাওলানা জামাল হোছাইন,ইউপি মেম্বার নুরুল হুদা ও মাঃ মোঃ হোছাইনের নেতৃত্বে শত শত ধর্মপ্রাণ মুসল্লীদের অংশ-গ্রহণে এক স্বাগত র্যালী লেদা ষ্টেশন হতে বের হয়ে বক্কর মেম্বারের রাস্তা এবং রোহিঙ্গা বস্তি প্রদক্ষিণ শেষে লেদা টাওয়ার সংলগ্ন প্রধান সড়কে এক পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন আব্দুর রহমান হাশেমী,মাওলানা জামাল হোছাইন,নুরুল হুদা মেম্বার। এসময় উপস্থিত ছিলেন লেদা রোহিঙ্গা বস্তির চেয়ারম্যান ডাঃ দুদু মিয়া,সাবেক সভাপতি হাফেজ আইয়ুবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে বক্তারা বলেন,আসন্ন মাহে রমজানে হোটেল-রেস্তোরাঁ ও অশ্লীল কর্মকান্ড বন্ধ রাখার জন্যে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানানো হয়। রমজানের পবিত্রতা বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।
