এডভোকেট আবুল কালাম আজাদ (২) এর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : কক্সবাজার শহরের টেকপাড়া নিবাসী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, সাবেক সাধারণ সম্পাদক ও এড: ইমরান আজাদের পিতা, সিনিয়র এডভোকেট আবুল কালাম আজাদ (২) অদ্য ২২/১২/২০২১ইং বুধবার, ভোর ৬.৩০ মিনিটের সময় কক্সবাজার সদর হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নানিলিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বৎসর। তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

আজ বুধবার বাদ আছর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র এডভোকেট আবুল কালাম আজাদ (২) এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।