বিশেষ প্রতিবেদক : হ্নীলায় মিষ্টিবনসহ ৪টি ব্যবসায়ী প্রতিষ্টান হতে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
২১ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হ্নীলা বাসষ্টেশনস্থ মাদ্রাসা মার্কেটের ইদ্রিসের মালিকানাধীন মিষ্টিবনকে ১০ হাজার টাকা, মৌলভী বাজারের ছৈয়দ নূরের মালিকানাধীনকে রড সিমেন্টের দোকানকে ১৫ হাজার, বেলালের মালিকানাধীন মা-বাবার দোয়া ওর্য়াকসপকে ২৫ হাজার টাকা ও রড সিমেন্টের দোকানদার বেলাল উদ্দিনকে ৫০ হাজার জরিমানা করা হয়।
উল্লেখ্য হ্নীলা মিষ্টিবন নামে এই দোকানে মেয়াদোত্তীর্ণ, বাসি পণ্য এবং মালিকের উৎপাতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুঁসে রয়েছে। ভূক্তভোগীরা প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুর জানান, জনস্বাস্থ্য রক্ষা এবং বাজার নিয়ন্ত্রণে উপজেলা বাজার মনিটরিং কমিটির মাধ্যমে এই অভিযান অব্যাহত থাকবে। ##
