টেকনাফে মানবপাচার মামলার আসামি গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

আজিজ উল্লাহ : টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকা হতে মানব পাচার মামলার আসামিকে গ্রেফতার করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।গত ১০মে স্থানীয় নুরুল আমিনকে ১নং আসামিসহ ৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মানাবপাচার আইনে মামলা দায়ের করা হয়।সেই মামলায় আটককৃত ছৈয়দুল ইসলাম উরফে ছালাম(৩৫)কে ৩নং আসামি।যার মামলা নং টেকনাফের থানার জিআর ৪৮(৫)২১ ইং।

জানা যায়,১৬ মে ( রবিবার) দুপুর ২.৩০ঘটিকার সময় স্থানীয় বাহারছড়া কচ্ছপিয়া পাহাড়ি পাদদেশে তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মৃত আবদুস সালামের পুত্র ছৈয়দুল ইসলাম প্রকাশ মোঃ সালামকে আটক করা হয়।

উল্লেখ্য,কয়েকদিন আগে বড় ডেইল এলাকা হতে ৩০ জন রোহিঙ্গা নরনারী শিশু ট্রলার থেকে উদ্ধার হয়।এঘটনায় মামলার উল্লেখিত মানব পাচারকারীদের জড়িত থাকার তথ্য পাওয়া গিয়েছিল।উদ্ধারকৃত রোহিঙ্গা নরনারী শিশুকে আদালতে উপস্থাপন করা হয়।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর জানান, বাহারছড়ার মানবপাচার নিয়ন্ত্রণে আনতে মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে এবং আটককৃত আসামিকে মডেল থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে নিশ্চিত করেন তিনি’।