শামলাপুর বাজারের খাস জমি দখল করে বহুতল ভবণ নির্মাণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নিজস্ব প্রতিবেদক॥
টেকনাফ শামলাপুর বাজারের সরকারী খাস জমি দখল দখল করে নির্মিত হচ্ছে বহুতল ভবন। দেখা গেছে শামলাপুর বাজারের পশ্চিম পার্শ্বে বিমল চন্দ্র নামক এক স্বর্ণ ব্যবসায়ী মন্দিরের নামে খাস জমিতে বাউন্ডারী দিয়ে নিজের জন্য বহুতল বসত বাড়ি নির্মাণ করতেছে। তাছাড়াও উক্ত বাড়িতে প্রতি রাত্রে মদের আসর বসে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। এছাড়া শামলাপুর বাজারের আরো কয়েকটি স্থানে এরকম খাস জমির উপর আলিশান ভবন নির্মাণ করতে দেখা যাচ্ছে। তাদের দেখাদেখিতে বাজারের রাস্তা দখল করে ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট। যার দরুন একদিকে যানবাহন চলাচল ও পার্কিং ব্যবস্থার অসুবিধা হচ্ছে অপরদিকে পানি চলাচলের নালা আবদ্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে বাজারের রাস্তা-ঘাট। অত্র বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এলাকার সচেতন জনমহল উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।