জসিম উদ্দিন টিপু : হ্নীলায় পূর্ব শত্রæুতার জের ধরে বসত-ভিটায় সৃজিত বাগান কেটে সাবাড় করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় ঘটনাটি ঘটেছে। বসত-ভিটার মালিক নুরুন্নবী জানান,স্থানীয় মৃত আমিন উল্লাহর পুত্র আবুল কালাম ও ছৈয়দ আলমের নেতৃত্বে তার সৃজিত বাগান কর্তন করা হয়েছে। তিনি জানান,দীর্ঘদিন ধরে ছৈয়দ আলম ও আবুল কালাম গংয়ের সাথে তাঁর জমি বিরোধের ঘটনা চলছে। বিরোধীয় উক্ত জমি নিয়ে সালিশ বিচার চলছে। থানা পুলিশ ইতিমধ্যে উভয় পক্ষকে শান্তিপূর্ণ অবস্থানে থাকতে বললেও আবুল কালাম গং পেশী শক্তির জোরে রাতের আধাঁরে বসতভিটার সৃজিত বাগান কেটে একেবারে সাবাড় করেছে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপপুলিশ পরিদর্শক কামরুজ্জান জানান, সরেজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
