বিশেষ প্রতিবেদক : টেকনাফের দুই ব্যক্তি কৌশলে ইয়াবা পাচার করতে গিয়েই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক হয়েছে। এসব ইয়াবা চালানের মূল মালিকদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী উঠেছে।
গত ২রা অক্টোবর বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক হুমায়ূন কবির খোন্দকারের তত্ত¡াবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভাইয়ার দিঘীর পাড় এলাকা থেকে চট্টগ্রাম শহরে পাচারকালে ২হাজার পিস ইয়াবাসহ শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার মৃত শেখ আহমদের পুত্র মোঃ আব্দুল আজিজ (৩৬) এবং হ্নীলা ফুলের ডেইলের আব্দুল মোনাফের পুত্র মোঃ নুর হাছান (২৫) কে ১হাজার ৫শ পিস ইয়াবাসহ আটক করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ইয়াবাসহ ধৃতদের পটিয়া থানায় সোর্পদ করা হয়েছে।
এইদকে স্থানীয় সুত্র জানায়, মুখোশধারী কিছু চিহ্নিত ইয়াবা কারবারী মানুষের আর্থিক অনটনের সুযোগ নিয়ে মাদক পাচারে বাধ্য করা হচ্ছে। তাই অধিকতর তদন্তের মাধ্যমে এসব ইয়াবা চালানের মালিকদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী উঠেছে। ###
