লেদায় ওয়ান শুটার গান ও দা’সহ স্থানীয় দুই দূবৃর্ত্ত গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে ওয়ান শুটারগান ও দা’সহ স্থানীয় দেলোয়ার ও রুবিয়া নামে দুই দূবৃর্ত্তকে গ্রেফতার করেছে। যারা বিভিন্ন সময়ে ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল।

সুত্র জানায়,গত ৭ডিসেম্বর রাত পৌনে ১২টারদিকে টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত অফিসার্স ও ফোর্স এ/১৪ ব্লকের অভ্যন্তরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও দা’সহ পশ্চিম লেদা নুরালী পাড়ার রিদুওয়ান হোসেন ওরফে টুলুর পুত্র মোঃ রবিউল ইসলাম প্রকাশ রুবিয়া (২৩) এবং মৌলভী পাড়ার বজুর মিয়ার পুত্র দেলোয়ার হোসেন (২০) কে গ্রেফতার করে।

টেকনাফ ১৬এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর জানান,আটককৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ধৃতরা স্থানীয় রুবেল গ্রæপ এবং সালমা শাহ গ্রুপের সাথে ঐক্যবদ্ধ হয়ে শরণার্থী ক্যাম্প ও পাশর্^বর্তী এলাকায় অপহরণ এবং মুক্তিপণ বাণিজ্য চালিয়ে আসছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে তারা কৌশলে অবস্থান নিয়ে বিভিন্ন জনের মূল্যবান মুঠোফোন ছিনিয়ে নিয়ে সটকে পড়ে। তাদের কারণে ক্যাম্প ও পশ্চিম লেদার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা এপিবিএনের হাতে আটক হওয়ায় ভোক্তভোগী লোকজন উল্লাস প্রকাশ করেছে। ###