হ্নীলায় পাচারকালে মাটি ভর্তি ৬টি ডাম্পার জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

জসিম উদ্দিন টিপু : হ্নীলায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচারকালে অভিযান চালিয়ে মাটি ভর্তি ৬টি ডাম্পার জব্দ করেছে যৌথ টাস্কফোর্স।
১৯ ফেব্রæয়ারী ভোররাতে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুর ও রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমদের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স যানবাহনযোগে অবৈধভাবে মাটি পাচারের সংবাদ পেয়ে এফজি শাহীন আহমদসহ বনকর্মীদের সমন্বয়ে বিশেষ ফোর্স নিয়ে উপজেলার হ্নীলায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড় ও টিলার মাটি কেটে পাচারের সময় হ্নীলা বিটের আওতানধীন আশ্রয়ণ কেন্দ্র এলাকা হতে ৬টি ডাম্পার জব্দ করেন। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সচেতনমহলের দাবী,স্থানীয় কিছু প্রভাবশালী প্রভাব খাটিয়ে রহস্যজনক আচরণে পাহাড়-টিলার মাটি সংগ্রহ করে বন ও পরিবেশের চরম ক্ষতি সাধন করে আসছে।
রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান,পাহাড় ও প্রাকৃতিক পরিবেশ বিধ্বংসকারী কাউকে রেহাই দেওয়া হবেনা। সরকারী বনজ সম্পদ রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সাইফ জানান,সরকারী সম্পদ রক্ষা এবং জনস্বার্থ বিরোধী কর্মকান্ড প্রতিরোধে উপজেলা প্রশাসন সর্বদা সোচ্চার রয়েছে। উক্ত ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ###