মুহাম্মদ হানিফ আজাদ :
উখিয়ায় ২৭ দিন ধরে নিখোঁজ রয়েছে মায়মুন আক্তার নামে এক শিশু । সে রাজাপালং ইউনিয়নের টাইপালং খালকাচা পাড়া গ্রামের আমির হোসেনের মেয়ে বলে জানা গেছে। সে দীর্ঘদিন ধরে উখিয়া সদর স্টেশনে ডাক্তার মালেকের বাড়িতে কাজ করছিল।
গত ২৭ নভেম্বর কারো অজান্তে ঐ শিশু ডাক্তার মালেকের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। বিভিন্ন এলাকায় এবং আত্মীয় স্বজনের বাড়িতে ব্যাপক খোঁজাখোজির পর না পেয়ে তার বাবা আমির হোছন উখিয়া থানায় একটি জিডি লিপিবদ্ধ করেছেন যার নং-১১৭০।
কোন হৃদয়বাদ ব্যাক্তি এই শিশুকে পেয়ে থাকলে ০১৮১৭-২৬৫৮৪১ নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
এই ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাহ উদ্দিন জানান শিশুটি উদ্ধারের ব্যাপারে পুলিশ ব্যাপক খোঁজ খবর নিচ্ছে।
