সংবাদ বিজ্ঞপ্তি : আসন্ন হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত পথসভায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী যাচাই-বাছাই করে যাকে উপযুক্ত মনে করেছেন তাকে নৌকা প্রতীক দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য পাঠিয়েছেন। তাই দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মান রক্ষা করে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ক্ষোভ,মান-অভিমান ভূলে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে নৌকার বিজয় অবশ্যম্ভাবী। তাই আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ বঙ্গবন্ধুর সৈনিকেরা আগামী নির্বাচনে বিপূল ভোটে নৌকা প্রতীককে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে সহায়তা করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।
২৪মার্চ (বুধবার) রাত সাড়ে ৮টায় হ্নীলা বাসষ্টেশনের আবাসিক হোটেল সিকদার প্লাজা চত্বরে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নৌকা প্রতীকের সমর্থনে এক পথসভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মোস্তাক আহমদ সাকি এবং ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ সহসভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের যুগ্নসম্পাদক মাহবুলুল হক মুকুল,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক মারুফ আদনান প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক সেলিম সিকদার, প্রচারও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হোছন মেম্বার, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মাষ্টার খলিলুর রহমান, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য রশিদ আহমদ, মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার, ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু, সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম নয়নসহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী ১১এপ্রিল হ্নীলা ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী পদে রাশেদ মাহমুদ আলীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি উপরোক্ত বক্তব্য দেন। ###
