ফরিদুল আলম : হ্নীলায় লবণ মাঠ বিরোধের জেরধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ২জন আহত হয়েছে। এরই জেরধরে বসত-বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, ৩১ জানুয়ারী দুপুরে উপজেলার হ্নীলা উত্তর আলীখালী লবণ মাঠে মৃত ছমি উদ্দিনের পুত্র আব্দু শুক্কুর গং এবং মৃত আব্দু সালামের পুত্র ফরিদ গংয়ের মধ্যে জমি বিরোধের জেরধরে সংঘর্ষের সুত্রপাত হয়। এতে উভয়পক্ষের আব্দু শুক্কুর ও মকবুল আহমদ নামে দুই ব্যক্তি গুরুতর আহত এবং রক্তাক্ত হয়। তাদের দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনার সুত্রধরে একটি গ্রæপ আব্দু শুক্কুরের পুত্র নুরুল আলম এবং শামসুল আলমের বসত-বাড়িতে হামলা করে বসত-বাড়িতে ভাংচুর চালায়। এতে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন দাবী করেন।
এই ব্যাপারে হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার সিআইপি জানান,জমি বিরোধের জেরধরে দু’পক্ষের সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেন।
এই ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
